ইন্সটল ও সেটআপ গাইড

নিচের ধাপগুলো অনুসরণ করে আপনার ডিভাইসে PureFacebook সঠিকভাবে সেটআপ করুন।

APK ফাইল ডাউনলোড করুন

আমাদের ওয়েবসাইট বা গিটহাব রিপোজিটরি থেকে সবশেষ ভার্সনের APK ফাইলটি ডাউনলোড করে ফোনে সেভ করুন।

Unknown Sources অনুমতি দিন

যেহেতু এটি সরাসরি প্লে-স্টোরে নেই, তাই ইন্সটল করার সময় অ্যান্ড্রয়েড সিকিউরিটি পপআপ আসলে 'Settings' থেকে 'Allow from this source' অপশনটি চালু করুন।

ইন্সটলেশন সম্পন্ন করুন

ডাউনলোড করা ফাইলে ক্লিক করে 'Install' বাটনে চাপ দিন এবং কিছুক্ষণ অপেক্ষা করুন। ইন্সটল হয়ে গেলে অ্যাপটি ওপেন করুন।

ফেসবুক লগইন ও সেশন স্টার্ট

আপনার ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে ফেসবুকে লগইন করুন। এরপর আপনার ব্যবহারের সময় অনুযায়ী সেশন (৫, ১০ বা ১৫ মিনিট) সিলেক্ট করুন।

প্রয়োজনীয় পারমিশনসমূহ

ইন্টারনেট কানেকশন: ফেসবুকের ডাটা লোড এবং রিমোট সার্ভার থেকে ইসলামিক বাণী বা আপডেট তথ্য সংগ্রহের জন্য প্রয়োজন।

স্টোরেজ অ্যাক্সেস: আপনি যদি ফেসবুক থেকে কোনো ছবি বা মিডিয়া ডাউনলোড করে গ্যালারিতে সেভ করতে চান, তবে এই পারমিশনটি লাগবে।

ফিচারগুলোর বিস্তারিত ব্যবহার

🛡️ রিলস ব্লকার: এটি স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। নিউজ ফিড স্ক্রল করার সময় আপনি আর কোনো রিলস ভিডিওর মুখোমুখি হবেন না।
👁️ মিডিয়া ব্লার: আপনার দৃষ্টির হেফাজত নিশ্চিত করতে ফিডের সব ছবি ঘোলা থাকবে। শুধু গুরুত্বপূর্ণ ছবিগুলো 'View Content' বাটনে চাপ দিয়ে দেখতে পারবেন।
⏱️ সেশন টাইমার: স্ক্রিনের ওপরে সবসময় কাউন্টডাউন টাইমার দেখাবে। সময় শেষ হলে অ্যাপ আপনাকে আল কুরআনের বাণীর মাধ্যমে সচেতন করবে।
ডাউনলোড পেজে যান