ইন্সটল গাইড ও পারমিশন গাইড
কেন অ্যাপটি প্লে স্টোরে নেই?
Pure Vision অ্যাপটি ভবিষ্যতে প্লে-স্টোরে দেওয়ার পরিকল্পনা আছে ইনশাআল্লাহ!
ভিডিও টিউটোরিয়াল
কীভাবে ইন্সটল এবং সেটআপ করবেন তা দেখতে নিচের ভিডিওটি অনুসরণ করুন:
কেন এই বিশেষ পারমিশনগুলো প্রয়োজন?
Display Over Other Apps (বাধ্যতামূলক)
এটিই অ্যাপটির মূল কাজ। এই পারমিশন ছাড়া অ্যাপটি আপনার ফেসবুক, ইউটিউব বা হোয়াটসঅ্যাপ ব্যবহারের সময় স্ক্রিনের উপর ইসলামিক বার্তাটি দেখাতে পারবে না।
Battery Unrestricted (খুবই গুরুত্বপূর্ণ)
আধুনিক স্মার্টফোন (বিশেষ করে Xiaomi, Huawei, OnePlus) ব্যাটারি বাঁচানোর জন্য কিছুক্ষণ পর পর ব্যাকগ্রাউন্ডে চলা অ্যাপস বন্ধ করে দেয়। আপনি যদি চান রিমাইন্ডারটি সারাদিন স্ক্রিনে থাকুক, তবে আপনাকে অবশ্যই অ্যাপটির জন্য ব্যাটারি সেটিংসে গিয়ে "Unrestricted" বা "No restrictions" অপশনটি চালু করতে হবে।
Run at Startup (ঐচ্ছিক)
এই পারমিশনটি দিলে, আপনি ফোন রিস্টার্ট (Restart) করার পরও অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে এবং আপনাকে আবার অ্যাপে ঢুকতে হবে না।